Menu
Dark
Account
Donate
Menu

মাসিক শিক্ষা বৃত্তির ৬ষ্ঠ কিস্তি প্রদান

Project Image

মাসিক শিক্ষা বৃত্তির ৬ষ্ঠ কিস্তি প্রদান — বাতিঘরের মানবিক অঙ্গীকার

 

গাজীপুরে সন্ত্রাসী হামলায় শহীদ ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিন (রহ.)-এর একমাত্র কন্যা—তৃতীয় শ্রেণির শিক্ষার্থী—আজ পেয়েছে তার মাসিক শিক্ষা বৃত্তির ৬ষ্ঠ কিস্তি।

শিশুটির দাখিল পর্যন্ত শিক্ষাব্যয় বহনের অঙ্গীকার করেছে সামাজিক সংগঠন বাতিঘর। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজ ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ১২টায় তাকে ৩,০০০ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হলো।

বৃত্তি প্রদানের বিবরণ

📌 ১ম কিস্তি: ০৭ জুন ২০২৫ – ৩,০০০ টাকা

📌 ২য় কিস্তি: ০৮ জুলাই ২০২৫ – ৩,০০০ টাকা

📌 ৩য় কিস্তি: ০৯ আগস্ট ২০২৫ – ৩,০০০ টাকা

📌 ৪র্থ কিস্তি: ১২ সেপ্টেম্বর ২০২৫ – ৩,০০০ টাকা

📌 ৫ম কিস্তি: ১৩ অক্টোবর ২০২৫ – ৩,০০০ টাকা

📌 ৬ষ্ঠ কিস্তি: ১৫ নভেম্বর ২০২৫ – ৩,০০০ টাকা

 

২০২৫ সালের ২৭ এপ্রিল নির্মম সন্ত্রাসী হামলায় শহীদ হন মাওলানা রইস উদ্দিন (রহ.)। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা কঠিন সংকটে পড়লে বাতিঘর এগিয়ে আসে।

বাতিঘর পরিবার শহীদ পরিবারের কল্যাণে ইতোমধ্যে এককালীন ১ লক্ষ টাকা সহায়তা প্রদান করেছে এবং শিশুটির পুরো শিক্ষাজীবন দেখভালের দায়িত্ব নিয়েছে।

আমাদের বিশ্বাস

মানবিকতা, দায়িত্ববোধ এবং একে অপরের পাশে দাঁড়ানোর শক্তিই সমাজে সত্যিকারের পরিবর্তন আনে বাতিঘর সেই পরিবর্তনের পথে অটল ও প্রতিশ্রুতিবদ্ধ।

ঠিকানা: গাজীপুর, ঢাকা।
তারিখ: Nov. 15, 2025, noon

সাম্প্রতিক প্রজেক্ট

প্রজেক্টটি শেয়ার করুন: