Menu
Dark
Account
Donate
Menu

প্রজেক্ট: ৯৬ (৭০ টি পরিবারে ইফতার বিতরণ)

Project Image

প্রজেক্ট: ৯৬ (৭০ টি পরিবারে ইফতার বিতরণ)

চট্টগ্রাম আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ-বারখাইন গ্রামে ৭০ টি পরিবারের মাঝে ইফতার বিতরণ করেছে শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠন বাতিঘর।

দুই দফায় সম্পন্ন হলো ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম-প্রথম দফায় গতকাল ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় দফায় আজ ২০ ফেব্রুয়ারি আরও ২০টি পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। সব মিলিয়ে মোট ৭০টি পরিবারের মাঝে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

এর আগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বশিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ আবদুল হালিম চৌধুরী, বাতিঘরের প্রতিষ্ঠাতা জনাব গোলাম মোস্তফা এবং বাতিঘরের সম্মানিত সদস্যবৃন্দ।

৭০ টি পরিবারের মাঝে বিতরণ করা ইফতারের মধ্যে প্রতিটি পরিবারের জন্য ছিলো-

চাল-৩ কেজি

ছোলা-৩ কেজি

চিনি-১কেজি

সয়াবিন তেল-১ কেজি

পেয়াজ- ১ কেজি

খেজুর-৫০০ গ্রাম

মুড়ি-৫০০গ্রাম

সেমাই-৫০০ গ্রাম

লাচ্ছা সেমাই ৩ প্যাকেট

হালিম ২ প্যাকেট

পায়েস-২ প্যাকেট

নুডলস- ১ প্যাকেট

ট্যাং- ৫০০ গ্রাম

আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের মতো অন্যরা এইভাবে সবাই যদি এগিয়ে আসে, তাহলে আদর্শ গ্রাম প্রতিষ্ঠা করা সময়ের ব্যাপার। এই সময়টা আসলেই আমাদের সার্থকতা।

বাতিঘর প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত মোট ৯৬টি প্রজেক্ট বাস্তবায়ন করেছে। এর মধ্যে রয়েছে-মোট ৪৭টি নলকূপ, ৩৪টি অগভীর নলকূপ, ১১টি গভীর নলকূপ, ২টি সাবমারসিবল পাম্প, এছাড়াও অন্যান্য প্রজেক্টের মধ্যে রয়েছে—চিকিৎসা সহায়তা, বিবাহ সহায়তা, স্বাবলম্বী কার্যক্রম, কর্জে হাসানা, ইফতার সামগ্রী বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী ও ঢেউটিন উপহার।

________________________________________

এক নজরে প্রজেক্ট: ৯৬ (৭০ টি পরিবারে ইফতার বিতরণ)

সেবা: ইফতার বিতরণ

সেবাগ্রহীতা: তৈলারদ্বীপ বারখাইন গ্রামের লোকজন

ঠিকানা: তৈলারদ্বীপ, আনোয়ারা, চট্টগ্রাম।

তারিখ: ১৯ ও ২০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.।

ঠিকানা: তৈলারদ্বীপ বারখাইন গ্রামের লোকজন
তারিখ: Feb. 19, 2026, 6 p.m.

সাম্প্রতিক প্রজেক্ট

প্রজেক্টটি শেয়ার করুন: