Menu
Dark
Account
Donate
Menu

মাসিক শিক্ষা বৃত্তির ১৩ তম কিস্তি প্রদান

Project Image

মাসিক শিক্ষা বৃত্তির ১৩ তম কিস্তি প্রদান

গাজীপুরে সন্ত্রাসী হামলায় শহীদ ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিন (রহ.)-এর একমাত্র কন্যাকে মাসিক ৪,০০০ (চার হাজার) টাকা হারে শিক্ষা বৃত্তির ১৩ তম কিস্তি (৪০০০) প্রদান করেছে শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠন বাতিঘর। আজ ১৫ জুন ২০২৬ খ্রি. তারিখে জুন মাসের শিক্ষা বৃত্তির অর্থ হস্তান্তর করা হয়।

 

উল্লেখ্য, জুন ২০২৫ খ্রি. থেকে ডিসেম্বর ২০২৫ খ্রি. পর্যন্ত মাওলানা রইস (রহ.)-এর কন্যা সন্তানকে মাসিক ৩,০০০ (তিন হাজার) টাকা হারে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। পরবর্তীতে সে তৃতীয় শ্রেণি থেকে কৃতকার্য হয়ে চতুর্থ শ্রেণিতে উত্তীর্ণ হওয়ায়, চতুর্থ শ্রেণির জন্য তার মাসিক শিক্ষা বৃত্তির পরিমাণ ৪,০০০ (চার হাজার) টাকা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, ২০২৬ খ্রি. সালে তিনি মাসিক ৪,০০০ টাকা হারে শিক্ষা বৃত্তি প্রাপ্ত হচ্ছেন।

 

বৃত্তি প্রদানের বিবরণ

১ম শিক্ষাবৃত্তি: ০৭ জুন ২০২৫ — ৩,০০০ টাকা

২য় শিক্ষাবৃত্তি: ০৮ জুলাই ২০২৫ — ৩,০০০ টাকা

৩য় শিক্ষাবৃত্তি: ০৯ আগস্ট ২০২৫ — ৩,০০০ টাকা

৪র্থ শিক্ষাবৃত্তি: ১২ সেপ্টেম্বর ২০২৫ - ৩,০০০ টাকা

৫ম শিক্ষাবৃত্তি: ১৩ অক্টোবর ২০২৫ — ৩,০০০ টাকা

৬ষ্ঠ শিক্ষাবৃত্তি: ১৫ নভেম্বর ২০২৫ — ৩,০০০ টাকা

৭ম শিক্ষাবৃত্তি: ১৫ ডিসেম্বর ২০২৫ — ৩,০০০ টাকা

৮ম শিক্ষাবৃত্তি: ৮ জানুয়ারি-২০২৬ --৪,০০০টাকা

৯ম শিক্ষাবৃত্তি: ১৭ ফেব্রুয়ারি-২০২৬- ৪,০০০ টাকা

১০ম শিক্ষাবৃত্তি: ১৫ মার্চ-২০২৬- ৪,০০০ টাকা

১১ তম শিক্ষাবৃত্তি: ১৩ মে-২০২৬-৪০০০ টাকা

১২ তম শিক্ষাবৃত্তি: ১৩ মে-২০২৬-৪০০০ টাকা

১৩ তম শিক্ষাবৃত্তি: ১৫ জুন ২০২৬-৪০০০ টাকা

 

২০২৫ সালের ২৭ এপ্রিল নির্মম সন্ত্রাসী হামলায় শহীদ হন মাওলানা রইস উদ্দিন (রহ.)। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি যখন চরম সংকটে পড়ে, তখন মানবিক দায়িত্ববোধ থেকে বাতিঘর তাদের পাশে দাঁড়ায়।

 

ইতোমধ্যে বাতিঘর পরিবার শহীদ পরিবারের কল্যাণে এককালীন ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে এবং শিশুটির সম্পূর্ণ শিক্ষাজীবনের দায়িত্ব গ্রহণ করেছে।

 

মানবিকতা, দায়িত্ববোধ এবং একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতাই সমাজে সত্যিকারের পরিবর্তন আনে। সেই পরিবর্তনের পথে বাতিঘর অটল, অবিচল ও প্রতিশ্রুতিবদ্ধ।

ঠিকানা: গাজীপুর, ঢাকা।
তারিখ: June 15, 2026, noon

সাম্প্রতিক প্রজেক্ট

প্রজেক্টটি শেয়ার করুন: