প্রজেক্ট: ৯৮ (নলকূপ-৩৫)
শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠন বাতিঘর–এর নিজস্ব অর্থায়নে প্রজেক্ট: ৯৮ (নলকূপ-৩৫) উদ্বোধন ও স্থাপন কার্যক্রম সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়ের তৈলারদ্বীপ দক্ষিণ পাড়ায় গতকাল ৭ জুন প্রজেক্ট: ৯৮ উদ্বোধন করা হয়। যা আজ ৮ জুন শেষ হয়।
এই প্রজেক্ট উদ্বোধন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাতিঘরের সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাতিঘরের উপদেষ্টা জনাব আবদুল হালিম চৌধুরী, ররুমছড়া বশিরুজ্জামান স্কুলের শিক্ষক জনাব মোহাম্মদ রফিক, বাতিঘরের প্রধান সমন্বয়ক জনাব মোহাম্মদ বেলাল হোসাইন।
সেবাগ্রহীতা এলাকার একজন উচ্চশিক্ষিত ও অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব। সমাজের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে সর্বত্রই রয়েছে তাঁর সুনাম ও গ্রহণযোগ্যতা। সম্প্রতি তিনি সাময়িক কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন—এ বিষয়টি জানতে পেরে আমরা তাঁর সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনি এবং নিজ উদ্যোগে একটি নলকূপ স্থাপনের উদ্যোগ গ্রহণ করি।
৭ জুন ২০০২৬ ইং সকাল ৯ টায় যথারীতি কাজ শুরু হয়েছে। কাজটি কাজ করতে গিয়ে মাটির সাথে যুদ্ধ করতে হচ্ছে। কোনভাবে পানির প্রবাহ ঠিকমতো হচ্ছিল না। আরেকটি গেলেই হয়তো ভাল হবে ভেবে প্রায় ৬০ ফুট গভীরে যাবার পর ঠিক হচ্ছে না। ৩ ফুটি ১০ ফিট পাইপ দিয়েও রক্ষা হলো না। সেটা বাদ দিয়ে অন্য জায়গায় আবার নতুন করে শুরু করতে হলো। যা পরের দিন সম্পন্ন হলো।
আমরা যেনতেন কাজ করি না এমন না। মানুষের কাজে না আসলে আমরা প্রয়োজনে বেশি সময় নিয়ে হলেও মানুষের পাশে থাকি।
আলহামদুলিল্লাহ, আমাদের সেই ছোট্ট প্রচেষ্টা অবশেষে আলোর মুখ দেখেছে। আমরা কারো উপকারে আসতে পারলে নিজেদেরকে সত্যিই সার্থক ও ভাগ্যবান মনে করছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সকলের সম্মিলিত উদ্যোগে একটি সুন্দর, মানবিক ও আদর্শ গ্রাম গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র।
বাতিঘর প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত মোট ৯৮টি প্রজেক্ট বাস্তবায়ন করেছে। এর মধ্যে রয়েছে-মোট ৪৯টি নলকূপ, ৩৫টি অগভীর নলকূপ, ১২টি গভীর নলকূপ, ২টি সাবমারসিবল পাম্প, এছাড়াও অন্যান্য প্রজেক্টের মধ্যে রয়েছে—চিকিৎসা সহায়তা, বিবাহ সহায়তা, স্বাবলম্বী কার্যক্রম, কর্জে হাসানা, ইফতার সামগ্রী বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী ও ঢেউটিন উপহার।
───
এক নজরে প্রজেক্ট: ৯৮ (নলকূপ-৩৫)
সেবা: নলকূপ-৩৫
সেবাগ্রহীতা:
ঠিকানা: তৈলারদ্বীপ, আনোয়ারা, চট্টগ্রাম।
তারিখ: ৭ ও ৮ জুন ২০২৬ খ্রি.।