প্রজেক্ট: ৯৭ (গভীর নলকূপ-১২)
শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠন বাতিঘর–এর নিজস্ব অর্থায়নে প্রজেক্ট: ৯৭ (গভীর নলকূপ-১২) উদ্বোধন ও স্থাপন কার্যক্রম সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়ের শাহার পাড়া এলাকায় গতকাল ২১ মে প্রজেক্ট: ৯৭ উদ্বোধন করা হয়। যা আজ ২২ মে শেষ হয়।
এই প্রজেক্ট উদ্বোধন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাতিঘরের সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন—বাতিঘরের উপদেষ্টা জনাব আবদুল হালিম চৌধুরী, প্রধান সমন্বয়ক জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, জনাব আবুল মোয়াজ্জেম ও জনাব দিলদার হোসাইন।
সেবাগ্রহীতা একেবারে নদীর কাছে বসবাস। অপেক্ষাকৃত নীচু ভূমিতে তার বাড়ি ভরা মৌসুমে জলাশয়ে পরিণত হয়। তার বাড়িতে বিশুদ্ধ পানির অভাবে নানান রোগে ভোগে। তাদের দুর্দশার কথা আমাদের কাছে জানালে আমরা সে ব্যাপারে খোঁজখবর নিয়ে দুই দিনে কাজ শেষ করি।
আমরা কারো উপকারে আসতে পারলে নিজেদেরকে সত্যিই সার্থক ও ভাগ্যবান মনে করছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সকলের সম্মিলিত উদ্যোগে একটি সুন্দর, মানবিক ও আদর্শ গ্রাম গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র।
বাতিঘর প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত মোট ৯৭টি প্রজেক্ট বাস্তবায়ন করেছে। এর মধ্যে রয়েছে-মোট ৪৮টি নলকূপ, ৩৪টি অগভীর নলকূপ, ১২টি গভীর নলকূপ, ২টি সাবমারসিবল পাম্প, এছাড়াও অন্যান্য প্রজেক্টের মধ্যে রয়েছে—চিকিৎসা সহায়তা, বিবাহ সহায়তা, স্বাবলম্বী কার্যক্রম, কর্জে হাসানা, ইফতার সামগ্রী বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী ও ঢেউটিন উপহার।
───
এক নজরে প্রজেক্ট: ৯৭ (গভীর নলকূপ)
সেবা: গভীর নলকূপ-১২
সেবাগ্রহীতা: শাহার পাড়া, বারখাইন, আনোয়ারা, চট্টগ্রাম।
ঠিকানা: তৈলারদ্বীপ, আনোয়ারা, চট্টগ্রাম।
তারিখ: ২১ ও ২২ মে ২০২৬ খ্রি.।