Menu
Dark
Account
Donate
Menu

প্রজেক্ট: ৯৪ (গভীর সাবমারসিবল পাম্প)

Project Image

প্রজেক্ট: ৯৪ (গভীর সাবমারসিবল পাম্প)

শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠন বাতিঘর–এর নিজস্ব অর্থায়নে প্রজেক্ট: ৯৪ (গভীর সাবমারসিবল পাম্প) সফলভাবে উদ্বোধন ও স্থাপন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পালোয়ান পাড়ায় গত ৩১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে এই প্রজেক্টের উদ্বোধন করা হয়। এই প্রজেক্ট উদ্বোধন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ও বাতিঘরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন—বাতিঘরের প্রধান সমন্বয়ক জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, জনাব বোরহান উদ্দিন, মোহাম্মদ দিলদার ও মোহাম্মদ খোরশেদুল আলম।

পালোয়ান পাড়া গ্রামটিতে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির তীব্র সংকট বিরাজ করছে। গ্রামীণ এই পাড়ার প্রায় প্রতিটি পরিবারকে মাসিক অর্থের বিনিময়ে পানি সংগ্রহ করে। মহান আল্লাহর অশেষ নিয়ামত—এই পানিকে সবার জন্য বিনামূল্যে ও উন্মুক্ত করার লক্ষ্যে বাতিঘরের উদ্যোগে প্রায় ৫২০ ফুট গভীর একটি সাবমারসিবল নলকূপ স্থাপন করা হয়েছে। যা পানির সংকটকে সহজ ও নিরাপদ করবে বলে আমরা আশা করি।

প্রত্যন্ত এই অঞ্চলের মানুষের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে পেরে বাতিঘর পরিবার নিজেদেরকে সত্যিই সার্থক ও ভাগ্যবান মনে করছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সকলের সম্মিলিত উদ্যোগে একটি সুন্দর, মানবিক ও আদর্শ গ্রাম গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র।

বাতিঘর প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত মোট ৯৪টি প্রজেক্ট বাস্তবায়ন করেছে। এর মধ্যে রয়েছে-মোট ৪৭টি নলকূপ, ৩৪টি অগভীর নলকূপ, ১১টি গভীর নলকূপ, ২টি সাবমারসিবল পাম্প, এছাড়াও অন্যান্য প্রজেক্টের মধ্যে রয়েছে—চিকিৎসা সহায়তা, বিবাহ সহায়তা, স্বাবলম্বী কার্যক্রম, কর্জে হাসানা, ইফতার সামগ্রী বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী ও ঢেউটিন উপহার।

________________________________________

এক নজরে প্রজেক্ট: ৯৪ (সাবমারসিবল পাম্প)

• সেবা: গভীর নলকূপ (সাবমারসিবল পাম্প)

• সেবাগ্রহীতা: পালোয়ান পাড়া এলাকার সাধারণ জনগণ

• ঠিকানা: খানখানাবাদ, পালোয়ান পাড়া, বাঁশখালী, চট্টগ্রাম

• সময়কাল: ৩১ ডিসেম্বর ২০২৫ – ২ জানুয়ারি ২০২৬

ঠিকানা: খানখানাবাদ, পালোয়ান পাড়া, বাঁশখালী, চট্টগ্রাম
তারিখ: Jan. 2, 2026, 8 a.m.

সাম্প্রতিক প্রজেক্ট

প্রজেক্টটি শেয়ার করুন: