প্রজেক্ট: ৯৫ (ফর্ম ফিলাপ ও স্কুলে ভর্তি সহায়তা)
আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ গ্রামের ৮ জন এসএসসি পরীক্ষার্থীকে ফর্ম ফিলাপ সহায়তা এবং ৬ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে স্কুলে ভর্তি সহায়তা প্রদান করেছে শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠন বাতিঘর। সংশ্লিষ্ট শিক্ষার্থীরা সবাই তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
দুই দফায় এই প্রজেক্টটি বাস্তবায়ন করা হয়। প্রথম দফায় ৮ জন শিক্ষার্থীর এসএসসি ফর্ম ফিলাপ সম্পন্ন করা হয় এবং দ্বিতীয় দফায় ৬ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ভর্তি সহায়তা প্রদান করা হয়। ডিসেম্বর ২০২৫ থেকে ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের মধ্যে সফলভাবে প্রজেক্টটি সম্পন্ন হয়।
বাতিঘর বিশ্বাস করে—আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার কারিগর ও রূপকার। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই বাতিঘরের অন্যতম লক্ষ্য। সীমিত সামর্থ্য নিয়ে, কিন্তু আকাশছোঁয়া স্বপ্ন বুকে ধারণ করে বাতিঘর তার অবস্থান থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে এই শিক্ষা সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে বাতিঘর ইতিবাচক ও সচেষ্ট ভূমিকা রাখবে।
আপনিও আসুন—মানুষের হয়ে মানুষের জয়গান গাই। অনগ্রসর, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াই।
বাতিঘর প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত মোট ৯৫টি প্রজেক্ট বাস্তবায়ন করেছে। এর মধ্যে রয়েছে-মোট ৪৭টি নলকূপ, ৩৪টি অগভীর নলকূপ, ১১টি গভীর নলকূপ, ২টি সাবমারসিবল পাম্প, এছাড়াও অন্যান্য প্রজেক্টের মধ্যে রয়েছে—চিকিৎসা সহায়তা, বিবাহ সহায়তা, স্বাবলম্বী কার্যক্রম, কর্জে হাসানা, ইফতার সামগ্রী বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী ও ঢেউটিন উপহার।
________________________________________
এক নজরে প্রজেক্ট: ৯৫
সেবা: ফর্ম ফিলাপ সহায়তা – ৮ জন, ভর্তি সহায়তা – ৬ জন
শিক্ষা প্রতিষ্ঠান: তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়
ঠিকানা: তৈলারদ্বীপ, আনোয়ারা, চট্টগ্রাম।
সময়কাল: ডিসেম্বর ২০২৫ – ১০ জানুয়ারি ২০২৬