Menu
Dark
Account
Donate
Menu

প্রজেক্ট: ৮৭ (বিবাহ সহায়তা)

Project Image

চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বটতলী জয়নগর পাড়া গ্রামের এক ব্যক্তিকে তার কন্যার বিয়ে উপলক্ষে নগদ ১০,০০০ হাজার টাকা উপহার দিয়েছে শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠন বাতিঘর। 

আজ ১৪ ডিসেম্বর ২০২৪ খ্রি. শনিবার বিকেল ৪টায় সেবাগ্রহীতাকে এই উপহার তুলে দেন বাতিঘরের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেলাল হোসাইন, সারা আনোয়ারার সাংগঠনিক সম্পাদক জনাব মাহামুদুল হাসান, বাতিঘরের সদস্য জনাব মোহাম্মদ শওকত আলী ও মোহাম্মদ ইরফান হোসেন।

মধ্যবিত্ত পরিবারে মেয়ে বিয়ে দেওয়াটা কঠিন করে ফেলেছে সমাজের কিছু নিয়মকানুন। নিয়মকানুনে বন্ধি পিতার জন্য কন্যা পাত্রস্থ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। পিতার এমন পরিস্থিতির কথা সংবলিত একটি আবেদন আমাদের কাছে আসলে আমরা তাকে ছোট্ট একটা উপহার দিই।

এইভাবে সবাই যদি এগিয়ে আসে, তাহলে আদর্শ গ্রাম প্রতিষ্ঠা করা সময়ের ব্যাপার। এই সময়টা আসলেই আমাদের সার্থকতা। 

বাতিঘর প্রতিষ্ঠা থেকে মোট ৮৭ টি প্রজেক্ট বাস্তবায়ন করছে। এর মধ্যে ৪৫টি নলকূপ (৩৪ টি অগভীর নলকূপ, ১১ টি গভীর) এ ছাড়া অন্যান্য প্রজেক্টগুলো হলো- উমরাহ হজ্ব প্রজেক্ট, চিকিৎসা সহায়তা, বিবাহ সহায়তা, স্বাবলম্বী, কর্জে হাসানা, ইফতার সামগ্রী উপহার, বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী উপহার ও ঢেউটিন উপহার।

এক নজরে প্রজেক্ট: ৮৭ (বিবাহ সহায়তা)
সেবা: বিবাহ সহায়তা (১০,০০০টাকা)
সেবাগ্রহীতা: আবদুল মোনায়েম খান
ঠিকানা: জয়নগর পাড়া, বটতলী, আনোয়ারা, চট্টগ্রাম। 

ঠিকানা: জয়নগর পাড়া, বটতলী, আনোয়ারা, চট্টগ্রাম।
তারিখ: Dec. 14, 2024, 6 p.m.

সাম্প্রতিক প্রজেক্ট

প্রজেক্টটি শেয়ার করুন: