চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বরুমছড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীকে দুই সেট স্কুল ইউনিফর্ম উপহার ও একজনকে ভর্তি সহায়তা দিয়েছে শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠন বাতিঘর।
আজ ১৫ জানুয়ারি বুধবার সকাল ১১টায় এই দুই শিক্ষার্থীকে স্কুল ইউনিফর্ম উপহার দেন বাতিঘরের সদস্য জনাব মো: শওকত আলী, জনাব মোজাইদুল হক সাকিব ও জনাব আবদুল খালেক। এই সময় ওই সময় ১ জন শিক্ষার্থীকে ভর্তি সহায়তা দেওয়া হয়।
পরিবারের প্রধানতম ব্যক্তি অসুস্থ। কাজ করার মতো অবস্থা তার নাই। পরিবারের হাল ধরেছেন তার স্ত্রী। আয়ার কাজ করেন। তাদের দুইজন ছেলে অষ্টম শ্রেণিতে পড়ে। সেখানে ১ জন আবার থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তার জন্য চিকিৎসা ব্যয় ও ছেলদের পড়াশোনার খরচ চালাতে রীতিমতো যুদ্ধ করছেন এই দম্পতি।
ছেলেদের ইউনিফর্ম কিনে দিয়েছিলেন দুই বছর আগে। দুই বছর ধরে ওই একটা ইউনিফর্ম টানা পড়তে পড়তে ছেঁড়ায় ধরেছে। দেখলেও না দেখার মতো করে থাকছেন তারা। নতুন বছরে একজনকে ভর্তি করালেও অন্যজনকে ভর্তি করাতে পারছিলেন না।
তাদের ব্যাপারে একটা আবেদন আসায় আমরা (বাতিঘর) দুইজনের জন্য শার্ট ও প্যান্টের জন্য মাপ নিই। কাপড় কিনে সেগুলো টেইলার্সে সেলাই করতে দিই। আজ সেলাই করা দুই সেট ইউনিফর্ম তাদের উপহার দেওয়া হয়। এবং একজনকে ভর্তি স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়।
এইভাবে সবাই যদি এগিয়ে আসে, তাহলে আদর্শ গ্রাম প্রতিষ্ঠা করা সময়ের ব্যাপার। এই সময়টা আসলেই আমাদের সার্থকতা।
বাতিঘর প্রতিষ্ঠা থেকে মোট ৮৮ টি প্রজেক্ট বাস্তবায়ন করছে। এর মধ্যে ৪৫টি নলকূপ (৩৪ টি অগভীর নলকূপ, ১১ টি গভীর) এ ছাড়া অন্যান্য প্রজেক্টগুলো হলো- উমরাহ হজ্ব প্রজেক্ট, ভর্তি সহায়তা, চিকিৎসা সহায়তা, বিবাহ সহায়তা, স্বাবলম্বী, কর্জে হাসানা, ইফতার সামগ্রী উপহার, বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী উপহার ও ঢেউটিন উপহার।
এক নজরে প্রজেক্ট: ৮৮ (স্কুল ইউনিফর্ম উপহার ও ভর্তি সহায়তা)
সেবা: ২ সেট স্কুল ইউনিফর্ম উপহার ও ১ জনকে ভর্তি সহায়তা
শিক্ষার্থী: ইফতেখার হোসেন জিহাদ ও মেহেরাজ হোসেন মুন্না।
শিক্ষা প্রতিষ্ঠান: শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়, বরুমছড়া, আনোয়ারা, চট্টগ্রাম।