বাতিঘরের অটুট প্রতিশ্রুতি
গাজীপুরে সন্ত্রাসী হামলায় নিহত শহীদ মাওলানা রইস উদ্দিন (রহ.)-এর একমাত্র কন্যা, বর্তমানে তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী, আজ পেয়েছে তার মাসিক শিক্ষা বৃত্তির ৫ম কিস্তি।
সামাজিক সংগঠন বাতিঘর তার পড়াশোনা অব্যাহত রাখতে দাখিল পর্যন্ত শ্রেণিভিত্তিক মাসিক বৃত্তি প্রদানের অঙ্গীকার করেছে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ খ্রি., সকাল ১১টায়, বাতিঘর পরিবার শিক্ষা বৃত্তি হিসেবে ৩,০০০ টাকা প্রদান করে।
শিক্ষা বৃত্তির বিবরণ:
🔹 ১ম শিক্ষা বৃত্তি: ০৭ জুন ২০২৫ – ৩,০০০ টাকা
🔹 ২য় শিক্ষা বৃত্তি: ০৮ জুলাই ২০২৫ – ৩,০০০ টাকা
🔹 ৩য় শিক্ষা বৃত্তি : ০৯ আগস্ট ২০২৫ – ৩,০০০ টাকা
🔹 ৪র্থ শিক্ষা বৃত্তি : ১২ সেপ্টেম্বর ২০২৫ – ৩,০০০টাকা
🔹 ৫ম শিক্ষা বৃত্তি : ১৩ অক্টোবর ২০২৫ – ৩,০০০টাকা
উল্লেখ্য, ২৭ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখে এক নির্মম সন্ত্রাসী হামলায় শহীদ হন ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিন (রহ.)। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা চরম সংকটে পড়ে। এমন দুঃসময়ে বাতিঘর পরিবার পাশে দাঁড়ায়।
মাওলানা রইস (রহ.)-এর পরিবারকে এককালীন ১ লক্ষ টাকার সহায়তা দেওয়ার পাশাপাশি, তার একমাত্র সন্তানের শিক্ষার পূর্ণ দায়িত্ব গ্রহণ করে বাতিঘর। এই বৃত্তি প্রদান সেই প্রতিশ্রুতিরই ধারাবাহিক অংশ।
বাতিঘর বিশ্বাস করে:
সহানুভূতি, দায়িত্ববোধ ও একে অপরের পাশে দাঁড়ানোর মনোভাবই সমাজে প্রকৃত পরিবর্তন আনতে পারে।