চট্টগ্রাম আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির একজন শিক্ষার্থীকে ভর্তি সহায়তা ও সরকারি সিটি কলেজে অধ্যয়নরত অপর একজন শিক্ষার্থীকে ডিগ্রির এক সেট বই উপহার দিয়েছে দিয়েছে শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠন বাতিঘর।
আজ ২১ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় এই দুই শিক্ষার্থীকে ভর্তি সহায়তা ও বই উপহার দেন বাতিঘরের প্রধান সমন্বয়ক জনাব মোহাম্মমদ বেলাল হোসাইন।
এই দুইজন শিক্ষার্থীর প্রথমজনের বাবা মা কেউ নাই। নানা বাড়িতে নানীর কাছে থেকে পড়াশোনার করছে। যেখানে খাবার খেতে অনিশ্চয়তা, সেখানে পড়াশোনা করাটা তার জন্য বিলাসিতা। এটা বিলাসিতা হলে তার জন্য মৌলিক অধিকার কিন্তু সমাজ বাস্তবতায় সবকিছু টিকে না। তাকে সহায়তা করে তার মৌলিক অধিকারের জায়গাটার উপর বিশ্বাসী হোক, সেটার ভিত্তি গড়তে আমরা কাজ করছি। । (২০২৪ সনের বার্ষিক পরীক্ষার সময়ও তাকে সহায়তা দেওয়া হয়েছিল)
ডিগ্রি পড়ুয়া মেয়েটিও আর্থিক সংকটে পড়ে আমাদের কাছে আবেদন করেছে ,ফলে তাকে এক সেট ডিগ্রির বই উপহার দেয়া হলো।
এইভাবে সবাই যদি এগিয়ে আসে, তাহলে আদর্শ গ্রাম প্রতিষ্ঠা করা সময়ের ব্যাপার। এই সময়টা আসলেই আমাদের সার্থকতা।
বাতিঘর প্রতিষ্ঠা থেকে মোট ৮৯ টি প্রজেক্ট বাস্তবায়ন করছে। এর মধ্যে ৪৫টি নলকূপ (৩৪ টি অগভীর নলকূপ, ১১ টি গভীর) এ ছাড়া অন্যান্য প্রজেক্টগুলো হলো- উমরাহ হজ্ব প্রজেক্ট, ভর্তি সহায়তা, চিকিৎসা সহায়তা, বিবাহ সহায়তা, স্বাবলম্বী, কর্জে হাসানা, ইফতার সামগ্রী উপহার, বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী উপহার ও ঢেউটিন উপহার।
এক নজরে প্রজেক্ট: ৮৯ (ভর্তি সহায়তা ও বই উপহার)
সেবা: ভর্তি সহায়তা
শিক্ষার্থী: মোহাম্মদ
শ্রেণিঃ নবম
শিক্ষা প্রতিষ্ঠান: তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আনোয়ারা, চট্টগ্রাম।
সেবা: ডিগ্রির এক সেট বই উপহার
শিক্ষার্থী: মোছাম্মৎ
শ্রেণিঃ ডিগ্রি ১ম বর্ষ
শিক্ষা প্রতিষ্ঠান: সরকারি সিটি কলেজে, চট্টগ্রাম