চট্টগ্রাম আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ ও তার আশেপাশে গ্রামের ৩০ টি পরিবারের মাঝে ইফতার বিতরণ করেছে শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠন বাতিঘর।
আজ ১৪ মার্চ, শুক্রবার এর্শাদ আলী চৌধুরী সুন্নিয়া ইবতেদায়ি মাদরাসায় এই ইফতার বিতরণ করেন বাতিঘরের সদস্যবৃন্দ। এতে উপস্থিতি ছিলেন বশিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ আবদুল হালিম চৌধুরী, বাতিঘরের প্রধান সমন্বয়ক জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, বোরহান উদ্দিন, দিলদার হোসাইন, মোজাইদুল হক সাকিব, আবুল মোয়াজ্জাম, মোহাম্মদ আবদুল খালেক ও আশিকুল করিম রুবেল।
৩০ টি পরিবারের মাঝে বিতরণ করা ইফতারের মধ্যে প্রতিটি পরিবারের জন্য ছিলো
চাল-৫ কেজি
ছোলা-২ কেজি
চিনি-১কেজি
তেল-১ কেজি
আলু-১ কেজি
পেয়াজ- ১ কেজি
খেজুর-৫০০ গ্রাম
মুড়ি-৫০০গ্রা
আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের মতো অন্যরা এইভাবে সবাই যদি এগিয়ে আসে, তাহলে আদর্শ গ্রাম প্রতিষ্ঠা করা সময়ের ব্যাপার। এই সময়টা আসলেই আমাদের সার্থকতা