আজ ৮ অক্টোবর—একটি ঐতিহাসিক দিন। চার বছর আগে এই দিনে জন্ম হয়েছিল শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠন “বাতিঘর”-এর। চার বছরের নিরন্তর যাত্রায় বাতিঘর মানুষের পাশে দাঁড়িয়েছে, অসহায় মুখে ফুটিয়েছে হাসি, আর সমাজে এনেছে মানবিকতার আলো।
আমাদের অর্জন (২০২১-২০২৫) 🔹 মোট প্রজেক্ট: ৯৩+ | নন-প্রজেক্ট: ২০+ 🔹 গভীর নলকূপ: ১২টি 🔹 অগভীর নলকূপ: ৩৪টি 🔹 বিবাহ, চিকিৎসা ও শিক্ষা সহায়তা 🔹 স্বাবলম্বী প্রজেক্ট ও কর্জে হাসানা 🔹 গৃহনির্মাণ ও বসতবাড়ির উপকরণ 🔹 বন্যার্ত ত্রাণ, অনুদান, শিক্ষা বৃত্তি ও সুন্নাতে খতনা বার্ষিক অর্জন ১ম বর্ষে – ২৯ প্রজেক্ট ২য় বর্ষে – ২১ প্রজেক্ট ৩য় বর্ষে – ৩৫ প্রজেক্ট ৪র্থ বর্ষে – ৮ প্রজেক্ট ও একাধিক নন-প্রজেক্ট আমরা কৃতজ্ঞ – আমাদের প্রতিষ্ঠাতা, সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যাদের ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন আমাদের এই যাত্রাকে করেছে সমৃদ্ধ।
আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আদর্শ গ্রাম “রূপ নগর” গড়ে তোলা এখন সময়ের ব্যাপার মাত্র। বাতিঘর-এর ৫ম বর্ষে পদার্পণের এই শুভক্ষণে আমরা জানাই—শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা। বাতিঘর—মানবতার আলো ছড়ানোর শপথে অটল।
Comments
Leave a Comment